অপরাধঅর্থ-বাণিজ্যআইন-আদালতআন্তর্জাতিকখেলাধুলাগণমাধ্যমজাতীয়তথ্য প্রযুক্তিধর্মপ্রধান সংবাদপ্রবাস সংবাদবিনোদনরাজধানীরাজনীতিলাইফস্টাইলশিক্ষ ও ক্যাম্পাসসংবাদ শিরোনামসারাদেশস্বাস্থ্য

নাটোরের গুরুদাসপুরে ট্রাক ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত ৮

নাটোরের গুরুদাসপুরে একটি কাভার্ড ভ্যান ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর অংশের তালবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর থেকে একটি মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো-ছ ৭১-২৬৪৭) নাটোরের দিকে আসছিল। অপরদিকে আরএফএল কোম্পানির একটি কার্গো কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-চ ৬২-০৩৬৪) ঢাকার দিকে যাচ্ছিল। গাড়ি দুটি তালবাড়িয়া এলাকায় পৌঁছালে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশের পানিতে পড়ে যায় এবং ভেতরে থাকা আটযাত্রী আহত হন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও হেলপার পালিয়ে যান।

খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button