অপরাধঅর্থ-বাণিজ্যআইন-আদালতআন্তর্জাতিকখেলাধুলাগণমাধ্যমজাতীয়তথ্য প্রযুক্তিধর্মপ্রধান সংবাদপ্রবাস সংবাদবিনোদনরাজধানীরাজনীতিলাইফস্টাইলশিক্ষ ও ক্যাম্পাসসংবাদ শিরোনামসারাদেশস্বাস্থ্য

বিয়ের খবর জানালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাল লেহেঙ্গা ও ভারী গয়না পরা নববধূর সাজে তিনটি ছবি পোস্ট করে ভক্তদের এই খবর জানান তিনি।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বিয়ে করলাম। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত।’ নেতিবাচক মন্তব্য না করার জন্য আগেই সতর্কবার্তা দিলেও পোস্টে অনুসারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

এদিকে গণমাধ্যমকে মিষ্টি জান্নাত নিশ্চিত করেছেন যে, বিয়েটি তিনি আগেই সম্পন্ন করেছেন এবং এতদিন বিষয়টি আড়ালে রেখেছিলেন। তবে বর পেশায় একজন ব্যবসায়ী হলেও এখনই তার নাম-পরিচয় প্রকাশ করতে চাননি তিনি। উপযুক্ত সময়ে বরের পরিচয় সামনে আনবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করলেও ব্যক্তিগত জীবনের বিভিন্ন মন্তব্য ও নানা ইস্যুর কারণে প্রায়ই গণমাধ্যমের খবরের শিরোনাম হয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button